Posts

Showing posts with the label ট্রেন

পর্যটকদের জন্য সুখবর,ভারত সরকারের বড় সিধান্ত বিলাসবহুল ট্রেনগুলির নিয়ে..

Image
রেল সূত্রে খবর, বিলাসবহুল ট্রেন যেমন- প্যালেস অন হুইলস, মহারাজা এক্সপ্রেস ও গোল্ডেন চ্যারিয়টের মতো ট্রেন গুলির ভাড়া কমানো হচ্ছে ৫০ শতাংশ। সাধারণ মানুষ যাতে এই ট্রেনগুলি যাতায়াতের জন্য ব্যবহার করতে পারে, সেই লক্ষ্যেই এই সিদ্ধান্ত নিয়েছে ভরতীয় রেল সংসদ। কয়েকদিন আগে বিলাসবহুল ট্রেন গোল্ডেন এক্সপ্রেসের রাজস্ব ভাগ করার নির্দেশ দেয় কর্ণাটক সরকার। রেলবোর্ড সেই প্রস্তাবে সম্মতি জানালে ১তারিখ বিলাসবহুল ট্রেনগুলির ভাড়া কমানো নিয়ে বৈঠক বসে। সেই বৈঠকেই ৫০শতাংশ মাল পরিবহনের খরচ কমানোর সিদ্ধান্ত নেয় রেলবোর্ড। রাজ্যগুলির পর্যটন বিভাগ ও আইআরসিটিসি বিলাসবহুল ট্রেনগুলির পরিবহনের জন্য যে খরচ করে এসেছে তা এবার কমানো হচ্ছে। রেলমন্ত্রক সূত্রে খবর এই ট্রেনগুলিতে বিদেশি পর্যটকদের সংখ্যা অনেক কমে গেছে। প্যালেস অন হুইলস ও রয়্যাল রাজস্থান নামক ট্রেন দুটি ভারতীয় রেল ও রাজস্থানের পর্যটন বিভাগ যৌথভাবে চালায়। বর্তমানে প্যালেস অন হুইলস থেকে ২৪ শতাংশ ও রয়্যাল রাজস্থান ট্রেন থেকে ৬৩শতাংশ রাজস্ব আদায় কমে গিয়েছে।

বড়ো দিনে বড়ো উপহার মোদী সরকারের যা এই দেশে প্রথম,কি আছে এর মধ্যে জেনে নিন..

Image
আজ থেকে মুম্বাইয়ে চালু হচ্ছে এসি মেট্রোর মতো এসি লোকাল ট্রেন। এবার থেকে রোজকার ধাক্কাধাক্কি ও ভিড়ভট্টা রেহাই পাওয়া যাবে। আপাতত চার্চগেট থেকে বরিভালি পর্যন্ত চলবে এই লোকাল ট্রেন। পশ্চিম রেল সূত্র থেকে জানা গেছে, এই ১২ বগির এসি লোকাল আজ দুপুর ২টো ১০ মিনিটে প্রথম যাত্রা শুরু করবে। পশ্চিম রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক রবীন্দার ভাকর সংবাদ মাধ্যমে জানিয়েছেন, "মুম্বাইবাসীদের বড়দিনের উপহার হিসাবে এই এসি লোকাল চলবে আজ থেকে। তবে লোকাল ট্রেনের সংখ্যা একই থাকবে"এই নতুন লোকাল ৫,৯৬৪ জন যাত্রী বহনে সক্ষম। কিন্তু বসতে পারবেন ১০২৮ জন। এই লোকালেও মেট্রো রেলের কামরার মতোই সয়ংক্রিয় দরজা আছে। এর সর্বোচ্চ গতি ঘন্টায় ১০০ কিলোমিটার। প্রতিদিন ১২টি এই এসি লোকাল চলবে। সাধারণ লোকাল ট্রেনের মতোই এই লোকালে থাকছে মান্থলি টিকিটের ব্যবস্থা। তবে এর দাম সাধারণ লোকালের থেকে একটু বেশি। রেল সূত্রে খবর, চেন্নাই, কলকাতা, বেঙ্গালুরু ও সেকন্দ্রাবাদের মতো শহরেও এই ধরনের এসি লোকাল চালানোর পরিকল্পনা চলছে।