এবার রেলের চাকরি নিয়ে এক বড়সড় সিদ্ধান্ত মোদী সরকারের..


২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে বড় সিদ্ধান্ত নিল মোদী সরকার। এবার রেলের চাকরিতে আবেদনের বয়সের উর্ধ্বসীমা বাড়ানো হল আরো ২ বছর। রেলের গ্রুপ সি ও গ্রুপ ডি পদের জন্য ২ বছর বাড়ানো হলো যার ফলে আরো অনেকে সুযোগ পাবে।


বর্তমানে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে মোট ৮৯,৪০৯টি পদে নিয়োগের আবেদন রেল মন্ত্রক দিয়েছিল, সেখানেই বলা হয় গ্রুপ সি পদে চাকরির আবেদনের বয়সসীমা ২৮ বছর থেকে বাড়িয়ে ৩০ বছর ও তার সাথে ওবিসি প্রার্থী ৩৩ বছর এবং তপসিলি জাতি ও উপজাতি প্রার্থীরা ৩৫ বছর প‌র্যন্ত আবেদন করতে পারবে।

এবং অন্যদিকে গ্রুপ ডি পদেও বয়সের উর্ধ্বসীমা ২৮ থেকে বাড়িয়ে ৩০ বছর করা হয়। ও তার সাথে ওবিসি প্রার্থীদের ৩৬ ও তপসিলি জাতি ও উপজাতি প্রার্থীদের ৩৮ বছর বয়স করা হয়। রেল এর তরফ থেকে জানানো হয় বাংলার সাথে সাথে মালায়লম, তামিল, কন্নড়, ওড়িয়া ও তেলেগুতেও প্রশ্নপত্র হবে।


Comments

Popular posts from this blog

স্বাধীন ভারতের ইতিহাসে এই প্রথম দেশের মধ্যবিত্তদের জন্য সুখবর, মোদী সরকার দিতে চলেছে বড় উপহার

দ্বিতীয় জাকির নায়েক হয়ে গেছে আসাদউদ্দিন ওয়াইসিঃ বাবুল সুপ্রিয়

পাঁচ আগস্টের পর কাশ্মীর থেকে পাঁচ হাজার আলগাঁওবাদী আর পাথরবাজদের গ্রেফতার করা হয়েছে